News71.com
 Bangladesh
 26 Sep 22, 12:37 PM
 1429           
 0
 26 Sep 22, 12:37 PM

মানবপাচারের অন্যতম হোতাসহ আটক ৪।।

মানবপাচারের অন্যতম হোতাসহ আটক ৪।।
নিউজ ডেস্কঃ  মানবপাচার চক্রের অন্যতম হোতাসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম এবং রাজধানীর গুলশান এলাকা থেকে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক পাসপোর্ট জব্দ করা হয়েছে। র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, মধ্যপ্রাচ্যে মানবপাচার চক্রের অন্যতম হোতাসহ চারজনকে আটক করা হয়েছে।সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
09:24 AM
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন