News71.com
 Bangladesh
 26 Sep 22, 12:38 PM
 887           
 0
 26 Sep 22, 12:38 PM

৬ মাসে ৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি দূতাবাস।।রাষ্ট্রদূত

৬ মাসে ৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি দূতাবাস।।রাষ্ট্রদূত

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, বাংলাদেশিদের ভিসা দেওয়ার সংখ্যা বাড়ছে। প্রতিদিন ঢাকার সৌদি দূতাবাস প্রায় ৪ হাজার ভিসা দিচ্ছে। গত ৬ মাসে ৫ লাখ বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে সৌদি দূতাবাস।রোববার (২৫ সেপ্টেম্বর) সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি এ তথ্য জানান।সৌদি আরবের ৯২তম জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। সৌদি রাষ্ট্রদূত বলেন, ১৯৭৫ সালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সৌদি বাদশাহ ফয়সালের মধ্যেও একাধিক বার সাক্ষাতে দুই দেশের বন্ধুত্বের সূচনা হয়েছিলো। বাংলাদেশ-সৌদি আরব নানা ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করে আসছে। বিশেষ করে সৌদির নেতৃত্বে সন্ত্রাসবিরোধী সামরিক জোটে বাংলাদেশ অংশ নিয়েছে। বাংলাদেশে যথাযথ পরিবেশের কারণে অনেক সৌদি কোম্পানি বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরবে ২.৬ মিলিয়ন প্রবাসী বাংলাদেশি উভয় দেশের উন্নয়নে কাজ করছে। তারা রেমিট্যান্সও পাঠাচ্ছে। আগামী দিনে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক আরও বাড়বে বলেও প্রত্যাশা করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন