News71.com
 Bangladesh
 26 Sep 22, 08:56 PM
 1244           
 0
 26 Sep 22, 08:56 PM

ভর্তি ক্যানলোড করার সময় বিস্ফোরণ ।।

ভর্তি ক্যানলোড করার সময় বিস্ফোরণ ।।

নিউজ ডেস্কঃ হাজারীবাগ বেরিবাধ এলাকায় মেট্রো এক্সপ্রেস নামে একটি কুরিয়ার সার্ভিসের গাড়িতে ২০ লিটারের প্লাস্টিকের ক্যানে ভর্তি ব্যাটারির তৈরির তরল পদার্থ ওই কভারভ্যানে লোড করার সময় বিস্ফোরণের ঘটনায় ইলিয়াস নামে একজন মারা যান। এই ঘটনায় মালামাল লোড আনলোড করার সময় তিন শ্রমিক দগ্ধ হয়। দগ্ধ তিন শ্রমিক হলেন আশিক (৪৫), হালিম (২৮), মারসেল (৩৬)। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত সোয়া ১২টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে হাজারীবাগ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। হাজারীবাগ বেরিবাধ বালুর মাঠ বউবাজার এলাকায় একটি গোডাউন থেকে মেট্রো এক্সপ্রেস নামে একটি কুরিয়ার সার্ভিসের গাড়িতে ২০ লিটার ক্যানে ভর্তি ব্যাটারির তৈরির তরল পদার্থ ওই গাড়িতে লোড করছিল শ্রমিকরা। তখনই একটি বিস্ফোরণের ঘটনা ঘটে এতে ঘটনাস্থলে একজন মারা যায় ও কাজ করার সময় তিন শ্রমিক দগ্ধ হয়। তিনি আরো জানান, এই বিস্ফোরণে গাড়ির পেছনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও গোডাউনের সামনের অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া বিস্তারিত রিপোর্ট ফায়ার সার্ভিস এখনো পাইনি, পেলে পূর্ণাঙ্গ ঘটনা জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন