News71.com
 Bangladesh
 26 Sep 22, 08:57 PM
 1193           
 0
 26 Sep 22, 08:57 PM

সাজেদা চৌধুরী ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়।। স্পিকার

সাজেদা চৌধুরী ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়।। স্পিকার

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সৈয়দা সাজেদা চৌধুরী ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। সাজেদা চৌধুরী তার প্রজ্ঞা, মেধা, সৃষ্টিশীলতা ও দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বের জন্য দেশের জনগণের কাছে অনুসরণীয় হয়ে থাকবেন।সোমবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মুখে সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। সাজেদা চৌধুরীর অবদানের কথা জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে বলে স্পিকার উল্লেখ করেন। এ সময় স্পিকার তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম। এছাড়া বক্তব্য দেন- সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন