News71.com
 Bangladesh
 26 Sep 22, 08:58 PM
 1216           
 0
 26 Sep 22, 08:58 PM

পিকআপ ভ্যানে পাচার হচ্ছিল দেড় মণ গাঁজা।।আটক ৩

পিকআপ ভ্যানে পাচার হচ্ছিল দেড় মণ গাঁজা।।আটক ৩

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় পিকআপভ্যানে পাচারকালে ৬১ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।রোববার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানাধীন দবিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সিলেট জেলার জৈন্তাপুর থানার চিকনাগুল কোহাইগড় প্রথমখন্ড গ্রামের আবুল বাসারের ছেলে তামিম ইকবাল নাসির (২২), একই জেলার জাকিগঞ্জ থানার আমলসিধ গ্রামের মৃত মিজাজুর রহমান চৌধুরীর ছেলে ফকর চৌধুরী (৪২) ও চাঁদপুর জেলা সদরের দক্ষিণ বালিয়া গ্রামে আব্দুল হক পাটোয়ারির ছেলে রাকিব হোসেন (২০)।  অপর একটি অভিযানে সোমবার (২৬ আগষ্ট) ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকা থেকে ৪৭ বোতল ফেনসিডিলসহ জাকির হোসেন (৩২) নামে এক যুবককে আটক করা হয়। জাকির ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার উত্তরগাঁও থানার মৃত নুরুল ইসলামের ছেলে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর রিফাত-বিন-আসাদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন