News71.com
 Bangladesh
 26 Sep 22, 08:59 PM
 1152           
 0
 26 Sep 22, 08:59 PM

আওয়ামী লীগ রাজপথে নামলে অন্যদের খুঁজে পাওয়া যাবে না।।তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ রাজপথে নামলে অন্যদের খুঁজে পাওয়া যাবে না।।তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ রাজপথের দল। নেতাকর্মীদের আমরা যদি  সারাদেশের রাজপথে নামার ঘোষণা দেই তখন অন্য কাউকে আর খুঁজে পাওয়া যাবে।সোমবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি আওয়ামী লীগকে রাস্তায় পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছে যে বক্তব্য দিয়েছে তার জবাবে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমরা রাজপথে মল্লযুদ্ধ করতে চাই না, আমরা আমাদের কর্মীদের সংযত হওয়ার নির্দেশনা দিয়েছি। আর বিএনপি তো রাজপথেই আছে এবং রাজপথে থাকতে গিয়ে তারা ২০১৩-১৪-১৫ সালে রাজপথের গাছপালা পর্যন্ত উপড়ে ফেলেছে, পুলিশ বক্স ভাঙচুর করেছে। আমরা চাই তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করুক, এতে সরকারের পুলিশ প্রশাসনসহ সবাই তাদের সহযোগিতা করবে এবং করছে।তিনি বলেন, বিএনপি আসলে চায় একটা সাংঘর্ষিক রাজনীতি। তাদের উদ্দেশ্য হচ্ছে সংঘর্ষ করা পুলিশের সঙ্গে সংঘর্ষ করা, মানুষের সঙ্গে সংঘর্ষ করা। তারা চায় যাতে আরও প্রাণহানি ঘটে। আমি কিছু ভিডিও ক্লিপ দেখেছি, যদিও এখনো চূড়ান্ত হয়নি কিন্তু অনেকেই বলেছে মুন্সিগঞ্জে যে ছেলেটি মারা গেছেন তিনি তাদেরই ইটের আঘাতে মারা গেছেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন