News71.com
 Bangladesh
 26 Sep 22, 09:04 PM
 1184           
 0
 26 Sep 22, 09:04 PM

দীঘিনালায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ।।

দীঘিনালায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউপিতে বাড়ির পাশে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কবাখালী ইউপির ১ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকায় বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর নিহতের হওয়ার ঘটনা ঘটে।   নিহত এই দুই শিশুরা হলেন- মুসলিম পাড়া এলাকার মো. কামাল হোসেনের আড়াই বছরের ছেলে ফারহান হোসেন ও একই এলাকার মোহাম্মদ নুর আলমের দুই বছরের মেয়ে নুসরাত আক্তার এ বিষয়ে কবাখালী ইউপির চেয়ারম্যান নলেজ চাকমা বলেন, কবাখালী ইউপির ১ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকায় পানিতে পড়ে দুই শিশু মৃত্যুর সংবাদ পেয়েছি।দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার রমেশ চাকমা বলেন, ‘পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুইটি হাসপাতালে পৌঁছনোর আগেই মারা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন