News71.com
 Bangladesh
 26 Sep 22, 09:14 PM
 1198           
 0
 26 Sep 22, 09:14 PM

টোকিওতে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের বৈঠক।।

টোকিওতে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের বৈঠক।।

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) টোকিওতে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংসদ সদস্য সেলিমা আহমেদ, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার জাপানের সদ্যপ্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।সোমবার বিকেলে টোকিওতে পৌঁছানোর পরপরই দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকের শুরুতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন এবং জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া তিনি ঢাকাস্থ জাপানের দূতাবাসে গিয়ে শোক বই স্বাক্ষর করার জন্য ও রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের জন্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান। বাংলাদেশের অন্যতম বন্ধু জাপানের প্রয়াত প্রধানমন্ত্রীর আকস্মিক মত্যুতে বাংলাদেশ অত্যন্ত মর্মাহত বলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন উল্লেখ করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন