News71.com
 Bangladesh
 27 Sep 22, 02:37 PM
 188           
 0
 27 Sep 22, 02:37 PM

ধর্মকে জীবন থেকে আলাদা করা যায় না ।। সমাজকল্যাণ মন্ত্রী

ধর্মকে জীবন থেকে আলাদা করা যায় না ।। সমাজকল্যাণ মন্ত্রী

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ধর্মকে জীবন থেকে আলাদা করা যায়না, তা কখনো হারিয়ে যায়না। ধর্ম সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। সোমবার (২৬ সেপ্টেম্বর) লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান বলেন, মহান সৃষ্টিকর্তার করুণায় তিনি মানুষ সৃষ্টি করে চলার জন্য দিয়েছেন ধর্ম। মানুষের জন্যই ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। এই ধর্মকে যথাযথ মেনে চলে আমরা যেন এই জীবন-সংসারে শৃঙ্খলভাবে জীবন-যাপন করতে পারি সেটাই হল ধর্মের মূল উদ্দেশ। মন্ত্রী আরও বলেন, বিগত দিনে স্বাধীনতা বিরোধী ও মুক্তিযুদ্ধ বিরোধীরা ক্ষমতায় ছিল। সে সময়ে হিন্দু সম্প্রদায়ের উপর অনেক অত্যাচার, অন্যায় এমনকি মন্দির পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। তারা শান্তিতে ঘুমাতে পারে নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তার নেতৃত্বে মানুষ এখন শান্তিতে বসবাস করছে। তিনি সব-সময় ধর্মের কথা বলেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে আপনারা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে পূজা উদযাপন পালন করতে পারেন তার জন্য প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন