News71.com
 Bangladesh
 27 Sep 22, 11:11 PM
 213           
 0
 27 Sep 22, 11:11 PM

দেশে বিনিয়োগ আসছে না, এ কথা সত্য না।। প্রতিমন্ত্রী

দেশে বিনিয়োগ আসছে না, এ কথা সত্য না।। প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিনিয়োগ আসছে না, এমন মন্তব্য সত্য না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এখানে এতো বিনিয়োগ আছে যে, আমরা সেই জায়গা করে দিতে পারছি না। অথচ তারা বলছে বিনিয়োগ আসছে না। এটা পুরোপুরিভাবে অসত্য কথা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দৈনিক ইত্তেফাকের আয়োজনে 'দেশীয় বিনিয়োগে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সঙ্গে আন্তর্জাতিক বিনিয়োগ চ্যানেল তৈরি করেছেন। কয়েকদিন আগে আমেরিকার ৩৮টি কোম্পানির সঙ্গে বৈঠক হয়েছে। তারা বলেছে, দেশের ঘষিয়াখালি চ্যানেলে আমরা স্ট্যাডি করবো। নেভিগেশন লক করার জন্য বিনিয়োগ করবো। এটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার। আমেরিকান একটা কোম্পানি বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ করছে। এ জায়গাটা তৈরি করেছে বর্তমান সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন