News71.com
 Bangladesh
 27 Sep 22, 11:23 PM
 165           
 0
 27 Sep 22, 11:23 PM

বাংলাদেশ-ফিলিপাইনের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে হবে।। অর্থমন্ত্রী

বাংলাদেশ-ফিলিপাইনের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে হবে।। অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ  বাংলাদেশ ও ফিলিপাইন উভয় দেশ দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, নার্সিং এবং আইটি ক্ষেত্রেও সহযোগিতা করে লাভবান হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এজন্য উভয় দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে হবে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ম্যানিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সদর দপ্তরে বার্ষিক সভায় অর্থমন্ত্রী মুস্তফা কামালের সঙ্গে ফিলিপাইনের অর্থমন্ত্রী ও প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা জানান।অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, ফিলিপাইন দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম যারা ১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে দ্রুত সময়ের মধ্যে স্বীকৃতি দিয়েছিল। এছাড়াও যারা জাতিসংঘের সাধারণ সভায় স্বাধীন বাংলাদেশের দ্রুত স্বীকৃতির এবং জাতিসংঘের সদস্যপদ নিশ্চিত করার সমর্থনের ক্ষেত্রে প্রথম দেশগুলোর মধ্যে একটি এজন্য বৈঠকের শুরুতে ফিলিপাইনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। তিনি বলেন, বাংলাদেশ ও ফিলিপাইন ২০২২ সালে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ করেছে। আমরা দুই দেশের মধ্যে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের দৃঢ় ভিত্তির ওপর দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও জোরদার করতে যৌথ কৌশল প্রণয়ন করতে পারি যা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্থাপন করেছিলেন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে টোকিও থেকে ঢাকায় ফেরার পথে ফিলিপাইনের বন্ধুপ্রতীম জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য ম্যানিলা হয়ে গিয়েছিলেন। আমাদের প্রধানমন্ত্রী ১৯৯৭ ও ২০০৪ সালে ফিলিপাইন সফর করেন এবং ১৯৯৭ সালে রাষ্ট্রপতি ফিদেল রামোস বাংলাদেশ সফর করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন