News71.com
 Bangladesh
 28 Sep 22, 03:26 PM
 153           
 0
 28 Sep 22, 03:26 PM

বেনাপোলে সীমান্তে দুই অভিযানে ৩ কেজি ১৬০ গ্রাম স্বর্ণ জব্দ।।

বেনাপোলে সীমান্তে দুই অভিযানে ৩ কেজি ১৬০ গ্রাম স্বর্ণ জব্দ।।

নিউজ ডেস্কঃ  বেনাপোল সীমান্ত এলাকায় দুটি অভিযানে ৩ কেজি ১৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন মালিপুতা এলাকা থেকে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮ পিচ স্বর্ণের বার ও একটি মোটরসাইকেল এবং একই থানার পুটখালি এলাকা থেকে একটি প্রাইভেট কার থেকে ১ কেজি ৬০ গ্রাম ওজনের বড় একটি স্বর্ণের বারসহ  দুই যুবকে আটক করে বিজিবি সদস্যরা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী মালিপুতা এলাকা থেকে স্বর্ণ ও মোটর সাইকেল জব্দের বিষয়টি নিশ্চিত করেন। যে ব্যক্তি স্বর্ণের এ চালান নিয়ে যাচ্ছিল তিনি পালিয়ে গেছেন। জব্দ স্বর্ণের মূল্য ১ কোটি ৬৮ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। এসব স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান তিনি। পুটখালি এলাকা থেকে ১ কেজি ৬০ গ্রাম ওজনের বড় একটি স্বর্ণের বারসহ  দুই যুবকে আটকের বিষয়টি নিশ্চিত করেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান। আটক যুবকদের নাম আশা (২৮) ও সোহানুর রহমান বিশাল (২৭)। তারা বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া গ্রামের ইসমাইল সর্দার ও একই এলাকার নামাজ গ্রামের মৃত কালাম হোসেনের ছেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন