News71.com
 Bangladesh
 28 Sep 22, 03:29 PM
 152           
 0
 28 Sep 22, 03:29 PM

শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিলেন পররাষ্ট্রমন্ত্রী।।

শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিলেন পররাষ্ট্রমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’র অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জাপানের রাজধানী টোকিও’র নিপ্পন বুদোকানে অনুষ্ঠিত দুর্বৃত্তের গুলিতে নিহত সাবেক প্রধানমন্ত্রী আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষ হতে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। জানা গেছে, আবে’র অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান স্মারক বক্তব্য দিয়ে শুরু করেন জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজক কমিটিরও সভাপতি। পরে উপস্থিত বিদেশি অতিথিবৃন্দের পাশাপাশি বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও শ্রদ্ধা বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে তার সঙ্গে যোগ দেন সংসদ সদস্য সেলিমা আহমেদ ও জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ। পরে স্থানীয় সময় সন্ধ্যায় জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে আকাসাকা প্রাসাদে আয়োজিত সৌজন্যতা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাদের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের পক্ষে শিনজো আবে’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন