
নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে বাধা দেওয়ায় শ্রমিক নেতা ও তার বাবাসহ তিন জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ওই নেতার বাড়ি থেকেই ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে।বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে আসামিদের বিরুদ্ধে দুটি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) ইয়াসিন মুন্সী।এর আগে, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার গাজীরচট মুন্সীপাড়া এলাকার শ্রমিক নেতার নিজ বাড়ি থেকে তাদের গেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি মামুন মন্ডল (২৮), তার বাবা গোলাপ মন্ডল (৬০) ও কক্সবাজার জেলার মো. শাহজাহান (৩৬)।ওসি ইয়সিন মুন্সী বলেন, মামুন নামে ওই শ্রমিক নেতার বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আছে, সেগুলো কক্সবাজার থেকে আনা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মামুন ও তার বাবা গোলাপ বাধা দেয়। এ সময় তল্লাশি করে তার বাড়ি থেকে ১০০০ ইয়াবা উদ্ধার করা হয়। সেই সঙ্গে শ্রমিক নেতা মামুন, তার বাবা গোলাপ মন্ডল ও মাদক বিক্রিতা শাহজাহানকে আটক করা হয়।