News71.com
 Bangladesh
 03 Oct 22, 12:19 AM
 1201           
 0
 03 Oct 22, 12:19 AM

শুঁটকির আড়ালে ২০ হাজার ইয়াবা পাচার।। গ্রেফতার ৩

শুঁটকির আড়ালে ২০ হাজার ইয়াবা পাচার।। গ্রেফতার ৩

নিউজ ডেস্কঃ রাজধানীর গোলাপবাগ এলাকা থেকে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।  রোববার (০২ অক্টোবর) দুপুরে ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মাহবুবুল হক সজীব বিষয়টি নিশ্চিত করেন৷  গ্রেফতার মাদক কারবারিরা হলেন- মো. তোফায়েল, মোশারফ হোসেন ও মো. সুজন। মাহবুবুল হক সজীব জানান, শনিবার (অক্টোবর) রাতে রাজধানীর গোলাপবাগ পুলিশ কোয়ার্টারের সামনের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন আসামিকে গ্রেফতার করা হয়।  গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, অভিযানে তাদের কাছ থেকে ২ কেজি শুঁটকি মাছ উদ্ধার করা হয়। কক্সবাজার থেকে এসব ইয়াবা বিক্রি ও সরবরাহের জন্য তারা শুঁটকি মাছের আড়ালে তা ঢাকায় নিয়ে এসেছিলো।  গ্রেফতার আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন