News71.com
 Bangladesh
 07 Oct 22, 12:08 AM
 1164           
 0
 07 Oct 22, 12:08 AM

বিদ্যুৎ গ্রিডে বিপর্যয় নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে।।প্রতিমন্ত্রী 

বিদ্যুৎ গ্রিডে বিপর্যয় নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে।।প্রতিমন্ত্রী 

নিউজ ডেস্কঃ  জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয় নাশকতা কিনা, তা যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। যে দুটি তদন্ত কমিটি আপনারা গঠন করেছেন পূর্ণাঙ্গ রিপোর্ট কবে পাবেন- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করছি যে, আগামী সপ্তাহের মধ্যেই রিপোর্টগুলো আসবে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, এখানে দুটো জিনিস। একটা হলো এখনো পলিটিক্যাল পার্সনদের কাছে যেটা শুনতেছি, এরকম ঘটনা আরও হবে। এটা ইকবাল হাসান মাহমুদ টুকু বললেন।আরও হবে এর মানে কিন্তু এখানে অন্যরকম ষড়যন্ত্রের কথা। উনি জানেন কীভাবে? জানেন কীভাবে ভবিষ্যতে আরও হবে, এত বছর হলো না। যে ব্যক্তিটা তার নিজের আমলে এক মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারেননি ট্রান্সমিশনের লাইনতো বাদই দিলাম। একমাত্র খাম্বা এবং পুল ছাড়া কিছুই লাগাতে পারেনি। উনি কিন্তু পন্ডিতের মতো কথা বলে দিলেন, এরকম ঘটনা আরও হবে। এখানে কোনো অন্যরকম নাশকতা আছে কিনা, সেটাও যাচাই-বাছাই চলছে। এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে অবশ্যই টেকনিক্যাল সাইটটাও আমরা দেখতেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন