News71.com
 Bangladesh
 07 Oct 22, 12:10 AM
 1184           
 0
 07 Oct 22, 12:10 AM

নারায়ণগঞ্জ এসে দেখে যান আমরা কারা।। শামীম ওসমান

নারায়ণগঞ্জ এসে দেখে যান আমরা কারা।। শামীম ওসমান

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে অনেক কাজ চলছে। কাজগুলো হয়ে গেলে ঢাকাকে বলবো নারায়ণগঞ্জ এসে দেখে যান আমরা কারা। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।  বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নাসিম ওসমান সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। শামীম ওসমান আরও বলেন, এই যে নারায়ণগঞ্জকে গতিশীল করে ফেলেছেন এবং নারায়ণগঞ্জের আরও কিছু কাজ প্রধানমন্ত্রী দিয়েছেন। যেমন ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ফ্লাইওভার হচ্ছে। এগুলো হলে চিত্র পাল্টে যাবে।  এ সময় জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন