News71.com
 Bangladesh
 07 Oct 22, 03:07 PM
 1293           
 0
 07 Oct 22, 03:07 PM

চোরাই ২৩টি মোবাইলসহ দোকানি গ্রেফতার।।

চোরাই ২৩টি মোবাইলসহ দোকানি গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে জাহাঙ্গীর খান (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ওই যুবকের কাছ থেকে ২৩টি স্মার্টফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিনগত রাত ১২টায় হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এমএম মুরাদ আলি এ তথ্য জানান। জাহাঙ্গীর মাধবপুর পৌরসভার ঘুমুটিয়া এলাকার লাল মিয়া খানের ছেলে। এসপি জানান, হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বৃহস্পতিবার বিকেলে মাধবপুর বাজারে সায়হাম কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীরের ‘মোবাইল ক্লিনিক’ নামে দোকান থেকে বিভিন্ন মডেলের ২৩টি চুরির স্মার্টফোন জব্দ ও জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন