
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৫২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৫৭ হাজার ৬৯৭ জনে। এছাড়া একইসময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৩ হাজার ৩৯১ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৫৫ লাখ ৪৭ হাজার ৩১৯ জনে। শুক্রবার (৭ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১১২ জন এবং মারা গেছেন ১১৭ জন। যুক্তরাষ্ট্র গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮৭৩ জন এবং মারা গেছেন ২৮১ জন। ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৫৩৭ জন এবং মারা গেছেন ৫০ জন। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় জাপানে মারা গেছেন ৯১ জন এবং সংক্রামিত হয়েছেন ৩৩ হাজার ৪৪০ জন। ব্রাজিলে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৯ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫১০ জন। ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৮৪৯ জন এবং মারা গেছেন ৫৬ জন।