News71.com
 Bangladesh
 08 Oct 22, 10:07 PM
 1125           
 0
 08 Oct 22, 10:07 PM

বিএনপি-জামায়াতের অস্বাভাবিক ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।।ইনু

বিএনপি-জামায়াতের অস্বাভাবিক ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।।ইনু

নিউজ ডেস্কঃ আগামী সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াতের অস্বাভাবিক ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ৷শনিবার (০৮ অক্টোবর) দুপুরে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে জাসদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক তথ্যমন্ত্রী এ কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, সরকার উৎখাতে বিএনপি-জামায়াত রাজাকারদের যে আন্দোলন, সেখানে জনগণের সংকট মোকাবিলার কোন জাদুর কাঠি নেই৷ অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। ১৯৭৫ সালের পর সামরিক জান্তা সরকার জিয়া এই দেশে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের সরকার হটিয়ে রাজাকার আলবদরদের ক্ষমতায় বসিয়েছিল। তার দোসররা আজ রাষ্ট্রের অস্তিত্ব ধ্বংসের পাঁয়তারা করছে। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের অস্বাভাবিক ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। যারা শেখ হাসিনা সরকারের বদলে রাজাকারদের দলকে ক্ষমতায় আনতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে৷ ৫০ বছরের স্বাধীন বাংলাদেশের অনেক অগ্রগতি হলেও এখনো বেশ কয়েকটি ঝুঁকি ও বিপদের মধ্যে আছে। এখনো সাংবিধানিক ধারা বানচালের চক্রান্ত চলছে। দেশ বিরোধী ওই চক্রটি এখনো মীমাংসিত বিষয়টি অমীমাংসিত করতে চায়। এছাড়াও বাজার সিন্ডিকেট কারসাজি, রাষ্ট্রীয় সম্পদ লুটেরা চাটার দল দেশকে হুমকির দিকে ঠেলে দিতে আবারো সক্রিয় হয়ে উঠেছে। তাদের রুখতে জাসদসহ ১৪ দলের প্রত্যককে সক্রিয় থাকতে হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন