News71.com
 Bangladesh
 08 Oct 22, 10:13 PM
 1235           
 0
 08 Oct 22, 10:13 PM

কমলাপুরে ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী।।গ্রেফতার ৫

কমলাপুরে ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী।।গ্রেফতার ৫

নিউজ ডেস্কঃ  রাজধানীর কমলাপুর রেলস্টেশনের একটি ট্রেনে ১৭ বছরের এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। শনিবার (৮ অক্টোবর) কমলাপুর থেকে একটি সূত্র জানান, শুক্রবার দিনগত রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ১নং প্ল্যাটফর্মের থেমে থাকা তুরাগ কমিউনিটি নামে একটি লোকাল ট্রেনে এ ধর্ষণের ঘটনাটি ঘটেছে। যতটুক জানা গেছে- ওই তরুণী দেশের বাড়ি নেত্রকোনা থেকে একটি ট্রেন করে কমলাপুরে আসে। পরে কয়েকজন তাকে এক নং প্ল্যাটফর্মে একটি লোকাল ট্রেনে নিয়ে ধর্ষণ করে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, ধর্ষণের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন