
নিউজ ডেস্কঃ দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১৬৪টি প্রোগ্রামিং দলের ৬৪০ জন প্রতিযোগীর মধ্যে আইসিপিসি এশিয়া ঢাকা অঞ্চলের চ্যম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় নট স্ট্রং এনাফ। শনিবার (৮ অক্টোবর) মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটিতে) আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি) এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২১ এর সমাপনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। রানার্স আপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট পটেটোস ও জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দল কেজ ডভিডি। এছাড়াও বিজয় অর্জন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাইনারি গেমস, রুয়েট আফটার মার্ক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দল নেগেটিভ আইকিউ, ডুয়েটের নট স্ট্রং এনাফ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্নেজ, বুয়েট পটেটোস, শাস্ট লেভিস স্কোয়াড, কুয়েটের ইফারভিসেন্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।