
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে কেউ সমালোচনা বা ঠাট্টা করলেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার খড়গ নেমে আসে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, কয়েকদিন আগে রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সত্য ও সামান্য সমালোচনা করার অপরাধে সোনিয়া আক্তার স্মৃতিকে গভীর রাতে তার দুই শিশু সন্তানকে রেখে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। গত ৫ অক্টোবর বিজয়া দশমীর দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উস্কানিমূলক পোস্ট ও লাইভে এসে মিথ্যাচার করার অসত্য অভিযোগ এনে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নামে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর শাহ খুশী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ জিডি করেন। গত বুধবার রাতে দুর্গাপূজা শেষে বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়ার সময় তুচ্ছ ঘটনার জেরে র্যাব সদস্যদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগারদের তর্ক-বিতর্ক হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী ক্যাডাররা অবরোধ করে বলে যে, র্যাবের সদস্যরা ক্ষমা না চাইলে তারা প্রতিমা বিসর্জন হতে দেবে না। তারা ঘণ্টার পর ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এবং হিন্দুদের ধর্মীয় রীতি পালনে বাধা ও ভয়ভীতি সৃষ্টি করে