
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, এখানে মানুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে মানুষের আগ্রহ। জাতির পিতার কন্যার অভিপ্রায় হচ্ছে একদিন আগেও যদি সেতু চালু হয় মানুষ একদিন আগেই সুবিধা পাবে। পদ্মা সেতু দিয়ে এই ব্রিজ দিয়ে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। এই সড়কটি ৪ লেনে উন্নিত হচ্ছে। এটি দিয়ে মদনপূর যাবে এবং পুর্বাঞ্চলে যাবে। সোমবার (১০ অক্টোবর) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শীতলক্ষ্যা সেতুতে নির্মিত তৃতীয় এ সেতুর মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগরের সদর উপজেলা ও বন্দর উপজেলার মাধ্যমে সংযোগ তৈরি হচ্ছে। তিনি বলেন, শুধু ব্রিজই নয় নারায়ণগঞ্জে জাতির পিতার কন্যা যে পরিমাণ কাজ করেছেন তাতে নারায়ণগঞ্জবাসী চির কৃতজ্ঞ। সবকিছু মিলিয়ে আমরা এমন একটি স্থানে এসে পৌছেছি এভাবে চললে নারায়ণগঞ্জ ঢাকার থেকেও উন্নত হবে। আল্লাহর রহমতে এটি হয়েছে আরেকটি হবে নবীগঞ্জ এলাকা দিয়ে। এই সেতুটি স্বপ্ন দেখেছিলেন প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমান।