News71.com
 Bangladesh
 10 Oct 22, 01:58 PM
 1213           
 0
 10 Oct 22, 01:58 PM

তাকালেই উড়ে যাবে তবুও কিছু বলি না।। শামীম ওসমান

তাকালেই উড়ে যাবে তবুও কিছু বলি না।। শামীম ওসমান

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, কেন জানি মনে হয় বেশিদিন বাঁচবো না। অনেকে অনেক কটু কথা বলেন। আমি তাদের দিকে তাকালেই তারা উড়ে যাবেন। কিন্তু আমি কিছুই বলি না। ধৈর্য ধরার চেষ্টা করি। আমাকে যত গালি দেবে, আমার পাপ কমবে। রোববার রাতে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সীরাতুন্নবী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্যে একথা বলেন তিনি। শামীম ওসমান বলেন, দেশে আসার পর আমাকে মন্ত্রী হতে বলা হয়েছিল। আমি তখন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বললাম আপা আমি নারায়ণগঞ্জের নিষিদ্ধ পল্লী উচ্ছেদ করতে চাই। আল্লাহকে সাক্ষী রেখে বলছি। নেত্রী বললেন করো। আমি বললাম বাধা আসবে। তিনি বললেন ভালো কাজে বাধা আসবেই। তুমি তোমার কাজ করো। তখনই চারজন মন্ত্রীকে ডাকলেন। তাদের দিয়ে ফান্ডও করে দিলেন। বললেন তাদের পুনর্বাসিত করো। তিনি আরও বলেন, আমি অন্যান্য ধর্মের লোকদের সঙ্গেও আলাপ করেছি। তাদের মতামতও নিয়েছি। আমার বড় ভাই আউয়াল সাহেবকে ডাকলাম। আরও অন্যান্য মসজিদের ইমামদের নিয়েও বসলাম। তারা বললেন আপনি শুরু করেন, আমরা আপনার সঙ্গে আছি। তারা সবাই এই ভালো কাজটায় আমার সঙ্গে ছিলেন। যাকে ভালো কাজে পেয়েছি তাকে আমি ভালো বলবো না কেন? 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন