News71.com
 Bangladesh
 10 Oct 22, 01:59 PM
 1275           
 0
 10 Oct 22, 01:59 PM

১০ দিন বন্ধের পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু।।

১০ দিন বন্ধের পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু।।
নিউজ ডেস্কঃ শারদীয় দূর্গাপুজা, ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক সরকারি ছুটিসহ টানা ১০ দিন দেশের একমাত্র চারদেশিয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম বন্ধের পর পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।  সোমবার (১০ অক্টোবর) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদর-ই খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, টানা ১০ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকার পর আজ সোমবার সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।  এদিকে ওই সময়ে বন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকলেও চার দেশের পাসপোর্টে যাতায়াত করা যাত্রীদের ইমিগ্রেশন ব্যবস্থা স্বাভাবিক থাকবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেসন) নজরুল ইসলাম।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন