News71.com
 Bangladesh
 10 Oct 22, 11:03 PM
 1189           
 0
 10 Oct 22, 11:03 PM

যুদ্ধ না করে সেই অর্থ শিশুদের জন্য ব্যয় করুন।। প্রধানমন্ত্রী

যুদ্ধ না করে সেই অর্থ শিশুদের জন্য ব্যয় করুন।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ  যুদ্ধের পরিবর্তে শান্তি প্রত্যাশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধে অস্ত্র প্রতিযোগিতার পেছনে যে অর্থ ব্যয় হয়, সেই অর্থ বিশ্বের শিশুদের জন্য ব্যয় করুন। মহামারি করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বাংলাদেশের উন্নয়নের গতি অনেকটা ধীরে হচ্ছে বলেও জানান তিনি। সোমবার (১০ অক্টোবর) মধুমতি নদীর ওপর নির্মিত মধুমতি সেতু ও শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।   প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলী হল থেকে ভার্চ্যুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হন শেখ হাসিনা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাপান ও সৌদি আরবের রাষ্ট্রদূত।  শেখ হাসিনা বলেন, জাতির পিতার যে স্বপ্ন দারিদ্র্য ও ক্ষুধামুক্ত উন্নত বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো। তবে করোনা মহামারির ধাক্কা আর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ এটা আমাদের উন্নয়নের গতিটা অনেকটা শ্লথ করে দিয়েছে। শুধু আমরা না, বিশ্বব্যাপী মানুষের এ কষ্ট ভোগ করতে হচ্ছে। তাই আমার আবেদন থাকবে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, মানুষের উন্নতি চাই। যুদ্ধে অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হয়, সেই অর্থ বিশ্বের শিশুদের জন্য ব্যয় করা হোক। শিশুদের শিক্ষা, চিকিৎসা, তাদের ভালো জীবনের জন্য ব্যয় করা হোক। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন