নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে সারাসরি চলবে বিমান। এজন্য দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১০ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা হচ্ছে ব্রুনাই ও বাংলাদেশের মধ্যে সরাসরি এয়ারলাইন্স যোগাযোগের (বিষয়)। এটা ক্যাবিনেট অ্যাগ্রি (সম্মতি) করে গেছে। তিনি বলেন, এ চুক্তি হয়ে গেলে বাংলাদেশ বিমান অথবা অন্য যে কোনো এয়ারলাইন্সকে যদি সিলেক্ট (নির্ধারণ) করে দেয়, অথবা ব্রুনাইয়ের কোনো এয়ারলাইন্সকে যদি সিলেক্ট করে দেয়, তাহলে সরাসরি বাংলাদেশ এবং ব্রুনাইয়ের মধ্যে চলাফেরা করতে পারবে। সেজন্য এটা নিয়ে আসা হয়েছে ও ক্যাবিনেট অ্যাগ্রি করেছে।
05:18 PM