News71.com
 Bangladesh
 10 Oct 22, 11:06 PM
 1174           
 0
 10 Oct 22, 11:06 PM

সরকারি ২৯ প্রতিষ্ঠানের বিষয়ে সঠিক ব্যাখ্যা তুলে ধরবো।।আইনমন্ত্রী

সরকারি ২৯ প্রতিষ্ঠানের বিষয়ে সঠিক ব্যাখ্যা তুলে ধরবো।।আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ  সরকারি ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) ঘোষণা করায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, দু-তিন দিনের মধ্যে এ বিষয়ে সঠিক ব্যাখ্যা তুলে ধরবেন। সোমবার (১০ অক্টোবর) দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের ৪৭তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।  বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আইন সচিব গোলাম সারওয়ার। সম্প্রতি এক প্রজ্ঞাপন জারি করে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় সরকারি ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা করে সরকার। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হলো কোনো প্রতিষ্ঠান বা সংস্থার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক, যেখানে তথ্য সংরক্ষণ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ধারা ১৫ অনুসারে সরকারি ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন