News71.com
 Bangladesh
 10 Oct 22, 11:12 PM
 1232           
 0
 10 Oct 22, 11:12 PM

নির্বাচনটা পিকনিকের মতো।। ইসি আলমগীর

নির্বাচনটা পিকনিকের মতো।। ইসি আলমগীর

নিউজ ডেস্কঃ  নির্বাচনটা পিকনিকের মতো। একেকজন একেক কথা বলবেন। তারপর সিদ্ধান্ত হবে। সোমবার (১০ অক্টোবর) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। গত শনিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে ইসির বৈঠকের আলোচনা ও হইচইয়ের বিষয়ে এ ইসিকে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন। মো. আলমগীর বলেন, আপনি একটা পিকনিকে যাবেন। পিকনিকে গেলে কেউ বলবেন বিরিয়ানি খাবো, কেউ বলবেন পোলাও খাবো। কেউ বলবেন যে রোস্ট করলে ভালো হয়, কেউ বলবেন ওটা করলে ভালো হয়। তারপরে একটা ডিসিশন হলে তো পিকনিকে যান? আনন্দ, ফুর্তি করেন? এটাও (নির্বাচন) ঠিক ওই রকম। তাই না? এটাও একটা টিম বিল্ডিংয়ের কাজের মতো। এখানে নানাজনের নানা মত থাকবে। একজনে বলবেন এটা করলে ভালো হয়, আরেকজন বলবেন ওটা করলে ভালো হয়। তারপরে সবার কথা শুনে সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্ত সবাই মেনে নিতে বাধ্য হবে। কিছু কিছু সমস্যা থাকবে। নদী, পাহাড়, পর্বত তো উঠিয়ে দিতে পারবেন না। কিছু কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। নদী বা চর এলাকায় জ্বালানি খরচ বাড়াতে বলেছেন তারা, সেটাতে আমরা একমত হয়েছি। এটা কমিশনে নথি আসলেই অনুমোদন দিয়ে দেব। এছাড়া প্রিজাইডিং কর্মকর্তাদের অধিক প্রশিক্ষণের কথা বলেছেন। এখন অনেক কর্মকর্তা আছে যারা অদক্ষ বা দায়িত্ব পালনে অবহেলা করেন। তাদের ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দিতে বলেছি। অন্যদিকে তারা বলেছেন, ৪৪ হাজার ভোটকেন্দ্রে দেওয়ার মতো পর্যাপ্ত ফোর্স নেই। তাই ভোটকেন্দ্র কমানোর জন্য বলা হয়েছে। আমরা বলেছি আপনারা নিরপেক্ষ থাকলে এমনিতেই উত্তেজনা কমে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন