News71.com
 Bangladesh
 10 Oct 22, 11:14 PM
 1221           
 0
 10 Oct 22, 11:14 PM

খালেদা জিয়ার নির্বাচন করার সুযোগ নেই।। আইনমন্ত্রী

খালেদা জিয়ার নির্বাচন করার সুযোগ নেই।। আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ  আগামী সংসদ নির্বাচনে আইন অনুসারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।  সোমবার দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।   আইনমন্ত্রী বলেন, আইনে যদি সুযোগ থাকে তাহলে তিনি নির্বাচন করতে পারবেন। আর যদি না থাকে তাহলে তিনি পারবেন না। তবে আমার মনে হয়, আইন অনুসারে তিনি নির্বাচন করতে পারবেন না। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন