News71.com
 Bangladesh
 10 Oct 22, 11:21 PM
 1228           
 0
 10 Oct 22, 11:21 PM

কিছু কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।।শামীম ওসমান

কিছু কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।।শামীম ওসমান

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, কিছু কিছু অনুভূতি আছে যেগুলো ব্যক্ত করা যায় না বা ভাষায় প্রকাশ করা যায় না। সোমবার (১০ অক্টোবর) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বক্তব্যে তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু পরিবারের জন্য প্রয়াত সামসুজ্জোহা ও নাসিম ওসমানের ত্যাগের কথা তুলে ধরেন। তার বক্তব্যের সময় সেতু প্রান্তে উপস্থিত ছিলেন ওসমান পরিবারের দুই সন্তান নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় চোখের পানি মুছতে দেখা যায় শামীম ওসমানকে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে শুধু নাসিম ওসমান সেতুই দেননি তিনি আমার দাদার নামে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম করেছেন, যা নারায়ণগঞ্জের সবচেয়ে বড় স্টেডিয়াম। তিনি আমার আব্বার নামে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়েছেন, যা বাংলাদেশের সবচেয়ে সুন্দর রোড হবে। তার নামকরণ হবে একেএম সামসুজ্জোহা সড়ক। আমরা চাইনি তিনিই দিয়েছেন। আমার মাকে তিনি অনেক ভালোবাসতেন। তিনি ভাষা সৈনিক ছিলেন। সেই মায়ের নামে চাষাঢ়া থেকে আদমজী পর্যন্ত ৮ কিলোমিটার সড়ক হচ্ছে। এতে প্রায় ১০ থেকে ২০ লাখ লোক উপকৃত হবে। এছাড়া যে পরিমাণ কাজ নারায়ণগঞ্জে হয়েছে আমার মনে হয় আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন