News71.com
 Bangladesh
 11 Oct 22, 03:06 PM
 1294           
 0
 11 Oct 22, 03:06 PM

ব্রুনেইয়ের সুলতানের ঢাকা সফরে ৫ চুক্তি-সমঝোতা স্মারক সই হতে পারে

ব্রুনেইয়ের সুলতানের ঢাকা সফরে ৫ চুক্তি-সমঝোতা স্মারক সই হতে পারে

আব্দুল মোমেন বলেন, ‘জ্বালানি আমদানির বিষয়ে ব্রুনেইয়ের সঙ্গে আলোচনা করছি। এই আলোচনায় অগ্রগতি হয়েছে।’প্রায় ২০ থেকে ২৫ হাজার বাংলাদেশি কর্মী বর্তমানে ব্রুনেইয়ে কাজ করছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ব্রুনেইয়ে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি দেশটির সুলতানের আসন্ন সফরে প্রাধান্য পাবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ব্রুনেইয়ের সুলতান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তাঁর সম্মানে রাষ্ট্রপতির দেওয়া এক নৈশভোজে যোগ দেবেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে ব্রুনেই সফর করেছিলেন। সে সময় দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছিল। ব্রুনেইয়ের সুলতানের বাংলাদেশ সফরে এই সমঝোতা স্মারকগুলো কার্যকরের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন