News71.com
 Bangladesh
 12 Oct 22, 04:09 PM
 1588           
 0
 12 Oct 22, 04:09 PM

গাইবান্ধা-৫ উপনির্বাচন।।৪৫ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ 

গাইবান্ধা-৫ উপনির্বাচন।।৪৫ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ 

নিউজ ডেস্কঃ চলমান গাইবান্ধা-৫ উপ-নির্বাচনে এক-তৃতীয়াংশ কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার (১২ অক্টোবর) দুপুর পর্যন্ত নানা অনিয়মের কারণে মোট ৪৫টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. আসাদুল হক। নির্বাচন ভবনের স্থাপিত কন্ট্রোলরুম থেকে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে ভোটা কারচুপিসহ নানা অনিয়ম পরিলক্ষিত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ইসি। ইসির আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (কমিউনিকেশন) স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার আলম জানিয়েছেন, ১৪৫টি ভোটকেন্দ্রের অভ্যন্তরে ২টি এবং প্রতিটি ভোটকক্ষের ভেতর (গোপন বুথের দৃশ্য ব্যতিত) ৯৫২ টিসহ সর্বমোট এক হাজার ২৪২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটগ্রহণ সরাসরি পর্যবেক্ষণের জন্য ঢাকাস্থ নির্বাচন ভবনে একটি পর্যবেক্ষণ কেন্দ্রও স্থাপন করা হয়েছে।  পর্যবেক্ষণে ৪৫ কেন্দ্রে অনিয়ম ধরা পড়েছে। সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন