News71.com
 Bangladesh
 12 Oct 22, 04:14 PM
 1584           
 0
 12 Oct 22, 04:14 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৫ জন আটক।।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৫ জন আটক।।

নিউজ ডেস্কঃ  রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।সোমবার (১০ অক্টোবর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৩০ হাজার ৯৭০ ইয়াবা, ৯ কেজি ৫৯০ গ্রাম ১০৫ পুরিয়া গাঁজা, ১৯ গ্রাম হেরোইন, ২০ বোতল ফেনসিডিল ও ৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন