News71.com
 Bangladesh
 13 Oct 22, 01:36 PM
 1467           
 0
 13 Oct 22, 01:36 PM

বান্দরবানে সাড়ে ৩ হাজার প্যাকেট বিদেশি সিগারেটসহ আটক ২।।

বান্দরবানে সাড়ে ৩ হাজার প্যাকেট বিদেশি সিগারেটসহ আটক ২।।

নিউজ ডেস্কঃবান্দরবানে অবৈধভাবে আনা সাড়ে তিন হাজার প্যাকেট বিদেশি সিগারেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়। বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের আম গাছতলা নামক এলাকায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকার মৃত ওবাইদুল হকের ছেলে জসীম উদ্দীন (৩২) এবং টেকনাফ থানার গিলাতলী এলাকার মৃত নুর আহমদের ছেলে ইমাম হোসেন (২২)। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব সিগেরেট জব্দ করা হয়েছে। আটক জসীম উদ্দীন ও ইমাম হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। আগামীতেও মাদক বিরোধী সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন