নিউজ ডেস্কঃ কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীতে কটেজ জোনে অভিযান চালিয়ে অননুমোদিত ৬টি স্থাপনা ভেঙে দিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। গুড়িয়ে দেওয়া স্থাপনার নির্মাণাধীন ৪টি দোতলা এবং দুটি একতলা ভবন রয়েছে।বুধবার (১২ অক্টোবর) বিকেল তিনটা পর্যন্ত অভিযান চালানো হয়। কউক সুত্র জানায়, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদের নেতৃত্বে এবং কক্সবাজার জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং বিদ্যুৎ বিভাগের সার্বিক সহযোগিতায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীত পাশে গণপূর্তের সৈকত সমবায় সমিতির প্লটসমূহে অভিযান পরিচালনা করা হয়। সূত্রে জানায়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক ১৯৯৬ সালে ৭ দশমিক ৫ একর জমি সৈকত সমবায় সমিতির নামে বরাদ্দ দিলেও পরবর্তীতে ১৯৯৭ সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক ৭ দশমিক ৫০ একরের পরিবর্তে ৫ একর জমি বরাদ্দ দিয়ে সংশোধিত বরাদ্দপত্র জারি করে এবং সৈকত সমবায় সমিতি কর্তৃক সংশোধিত বরাদ্দপত্র মেনে নেয়।
09:17 AM