News71.com
 Bangladesh
 13 Oct 22, 11:29 PM
 1215           
 0
 13 Oct 22, 11:29 PM

ফখরুলের উচিত তারেকের বিষয়ে মার্কিন সম্পর্ক উন্নত করা।।শাহরিয়ার

ফখরুলের উচিত তারেকের বিষয়ে মার্কিন সম্পর্ক উন্নত করা।।শাহরিয়ার

নিউজ ডেস্কঃ সরকারের প্রতি মার্কিন নিষেধাজ্ঞা চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি এও বলেছেন, ফখরুলের উচিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে মার্কিন সম্পর্ক আরও উন্নত করা। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী শাহরিয়ার। এ সময় তাবে বিভিন্ন প্রশ্ন করেন উপস্থিত সাংবাদিকরা। মার্কিন সম্পর্ক ও তারেক রহমানের বিষয়ে এক প্রশ্নের জবাবে শাহরিয়ার বলেন, তার (তারেক) জন্য বাংলাদেশ ও মার্কিন সম্পর্কে অনেক সমস্যা আমরা দেখেছি। সেখান থেকে বরং মির্জা ফখরুলের উচিত তারেক রহমানের বিষয়ে মার্কিন সম্পর্ক আরও উন্নত করা। তিনি যদি মনে করেন বিদেশিদের সাহায্য নিয়ে নির্বাচনে বাঁধার সৃষ্টি করবেন তাহলে সেটি ভুল ধারণা। সরকারের প্রতি মার্কিন নিষেধাজ্ঞা চেয়ে মির্জা ফখরুল সম্প্রতি বক্তব্য দিয়েছেন দেখলাম, তা যদি সত্য হয় তবে সেটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরম্যান বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখা এবং অবাধ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। তারা বলেছেন, নির্বাচন ফ্রি এবং ফেয়ার হওয়া চাই। আমরা এ বিষয়ে তাকে জানিয়েছি- নির্বাচন সুষ্ঠু হবে। তবে কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, সে দায়ভার আমাদের নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন