News71.com
 Bangladesh
 13 Oct 22, 11:39 PM
 1204           
 0
 13 Oct 22, 11:39 PM

বাল্যবিয়ে প্রতিরোধে মেয়েদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে।।স্পিকার

বাল্যবিয়ে প্রতিরোধে মেয়েদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে।।স্পিকার

নিউজ ডেস্কঃ কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে মেয়েদের উচ্চশিক্ষা নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৷ তিনি বলেন, মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য অভিভাবক, শিক্ষকসহ সমাজের সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়, ইউএনএফপিএ ও তাড়াশ উপজেলা প্রশাসনের উদ্যোগে এসপিসিপিডি প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আয়োজিত ‘কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাল্যবিয়ের সঙ্গে মেয়েদের স্বাস্থ্যঝুঁকি সরাসরি সম্পৃক্ত। বাল্যবিয়ে প্রতিরোধ ও মেয়েদের শিক্ষার সুযোগ বিস্তৃত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক কার্যক্রম সারা দেশে পরিচালনা করছেন। আজ মেয়েরা উপবৃত্তি পাচ্ছে, যা তাদের শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করছে। মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে নানা পদক্ষেপ সরকার নিয়েছে। মায়েদের কাছে মেয়েদের উপবৃত্তির টাকা মোবাইলের মাধ্যমে পৌঁছে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন