News71.com
 Bangladesh
 13 Oct 22, 11:42 PM
 2095           
 0
 13 Oct 22, 11:42 PM

দুর্ভিক্ষ ঠেকাতে না পারলে পদত্যাগ করুন।। প্রধানমন্ত্রীকে ফখরুল

দুর্ভিক্ষ ঠেকাতে না পারলে পদত্যাগ করুন।। প্রধানমন্ত্রীকে ফখরুল
নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতে যদি দুর্ভিক্ষ হয়, তাহলে প্রধানমন্ত্রী আছেন কেন? দুর্ভিক্ষ নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো তার। যদি তা নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি পদত্যাগ করুন। দেশের মানুষের জন্য কিছু করতে না পারলে আপনার প্রধানমন্ত্রী থাকার কোনো প্রয়োজন নেই। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে  মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে আবার প্রমাণ হলো যে এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তিনি আরও বলেন, সমস্ত শক্তি প্রয়োগ করেও বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে না পারার কারণে নিজেরাই নির্বাচন বন্ধ করেছেন। আমরা শুরু থেকেই বলে এসেছি, এ সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না। গাইবান্ধার উপ-নির্বাচনের ভোট, তা আবার প্রমাণ করেছে। সেই সঙ্গে এটাও প্রমাণ করেছে, এ নির্বাচন কমিশন একটি ব্যর্থ নির্বাচন কমিশন।
07:14 PM
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন