News71.com
 Bangladesh
 13 Oct 22, 11:44 PM
 2048           
 0
 13 Oct 22, 11:44 PM

শনির আখড়ায় গাঁজা-ফেনসিডিলসহ আটক ৩ ।।

শনির আখড়ায় গাঁজা-ফেনসিডিলসহ আটক ৩ ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর শনির আখড়া এলাকা থেকে ৬৩ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিলসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।  আটকরা হলেন- বিল্লাল হোসেন, রাজু আহমেদ রাজু ও মোসা. সালমা আক্তার। বুধবার (১২ অক্টোবর) রাতে যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া এলাকার মেহেদি হাসানের চায়ের দোকানের সামনে অবস্থান নেয়। এসময় সাদা প্রাইভেটকারটি আসলে পুলিশ ব্যারিকেড দিয়ে থামানোর সঙ্গে সঙ্গে সাদা প্রাইভেটকারটি রেখে পালানোর সময় বিল্লাল, রাজু ও সালমাকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬৩ কেজি গাঁজা, ৩০ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আসামিরা রাজধানীসহ আশপাশ এলাকায় মাদক বিক্রয় করতো। আটকদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন