News71.com
 Bangladesh
 14 Oct 22, 12:57 PM
 1240           
 0
 14 Oct 22, 12:57 PM

খাগড়াছড়ি থেকে ভারতীয় শাড়ি-বুদ্ধমূর্তি-বিদেশি সিগারেট জব্দ।।

খাগড়াছড়ি থেকে ভারতীয় শাড়ি-বুদ্ধমূর্তি-বিদেশি সিগারেট জব্দ।।

নিউজ ডেস্কঃখাগড়াছড়িতে এস এ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাচারকালে সময় বুদ্ধমূর্তি,বিদেশি সিগারেট ও বিপুলপরিমাণ ভারতীয় শাড়ি ও লুঙ্গি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের নারিকেল বাগান এলাকার এস এ পরিবহনের কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি জেলা প্রশাসন। গোপন সংবাদ ভিত্তিতে বিজিবি ও পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পিতলের তৈরি ১০টি বুদ্ধমূর্তি,১ হাজার ১১০ পিস ভারতীয় শাড়ি,৩৪ সেট ভারতীয় চীবর,৮৩৮ বক্স বিদেশি সিগারেট ও ২০০ পিস লুঙ্গি জব্দ করা হয়। আটকরা হলেন- এস এ পরিবহন খাগড়াছড়ি কার্যালয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আমজাদ হোসেন, পার্সেল সহকারী বাদল হোসেন ও ঝন্টু সিংহ। খাগড়াছড়ি জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল আলম জানান,দীর্ঘদিন যাবৎ এস এ পরিবহনের মাধ্যমে সিন্ডিকেট চক্র ভারত হতে অবৈধভাবে সীমান্ত পথে আনা মালামাল পাচার করে আসছিল দেশের বিভিন্ন স্থানে।   

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন