News71.com
 Bangladesh
 14 Oct 22, 01:04 PM
 1184           
 0
 14 Oct 22, 01:04 PM

শনিবার তিন দিনের সফরে আসছেন ব্রুনাইয়ের সুলতান।।

শনিবার তিন দিনের সফরে আসছেন ব্রুনাইয়ের সুলতান।।

নিউজ ডেস্কঃ  ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ আগামীকাল শনিবার (১৫ অক্টোবর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন। ঢাকা সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি বৈঠক করবেন। বিমানবন্দরে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি: আগামীকাল শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন ব্রুনাইয়ের সুলতান। তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার সন্ধ্যায় সুলতান বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। পরে ব্রুনাইয়ের সুলতান বঙ্গভবনের গ্যালারি হলে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বঙ্গভবনের দরবার হলে সুলতানের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন রাষ্ট্রপতি হামিদ। তিন চুক্তি ও সমঝোতা সই: ব্রুনাইয়ের সুলতানের ঢাকা সফরকালে তিনটি চুক্তি ও সমঝোতা সই হবে। এগুলো হলো- ১. দ্বি-পাক্ষিক বিমান চলাচল চুক্তি। ২. বাংলাদেশি জনশক্তি নিয়োগ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক। ৩. দুই দেশ কর্তৃক নাবিকদের সার্টিফিকেটেরে স্বীকৃতি সংক্রান্ত সমঝোতা স্মারক। বাংলাদেশে প্রথম সফর:  আগামী ১৫-১৭ অক্টোবর ব্রুনেইয়ের সুলতান বাংলাদেশ সফর করবেন। সুলতানের এই সফরটি বাংলাদেশে ব্রুনাইয়ের রাষ্ট্রপ্রধান পর্যায়ের প্রথম সফর হবে। সে কারণে সফরটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সুলতান ঢাকা সফরকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন