News71.com
 Bangladesh
 14 Oct 22, 01:06 PM
 1158           
 0
 14 Oct 22, 01:06 PM

বিতর্ক চর্চা একজন মানুষকে যুক্তিবাদী হতে শেখায়।। শিক্ষামন্ত্রী

বিতর্ক চর্চা একজন মানুষকে যুক্তিবাদী হতে শেখায়।। শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা আমাদের নতুন প্রজন্মকে মুক্তচিন্তা ও যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিবান্ধব, প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। বিতর্ক চর্চা একজন মানুষকে যুক্তিবাদী হতে শেখায় এবং ভাষার ওপর দক্ষ করে তোলে।  এটি যে কোনো বিষয় নিয়ে বইয়ের বাইরেও জ্ঞানের প্রসারতা ও গভীরতা বাড়াতে সহযোগিতা করে। এর মধ্যে সবচাইতে বড় বিষয় হচ্ছে, বিতর্ক একজন মানুষকে পরমতসহিষ্ণু হতে শেখায়। বিতর্কের মাধ্যমে সে জানে, একই বিষয়কে অনেক দিক থেকে দেখবার সুযোগ রয়েছে এবং অনেক ধরনের যুক্তি রয়েছে, তার পক্ষে-বিপক্ষে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব-২০২২ এর উদ্বোধনের আগমুহূর্তে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তিনদিনের এ বিতর্ক উৎসবে সারাদেশ থেকে বিতার্কিকরা অংশ নিয়েছেন। এটি সম্ভবত বিতার্কিকদের সবচেয়ে বড় মিলন মেলা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন