News71.com
 Bangladesh
 14 Oct 22, 11:45 PM
 1182           
 0
 14 Oct 22, 11:45 PM

আড়াইহাজারে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ।। আহত ১৫

আড়াইহাজারে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ।। আহত ১৫

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের মধ্যে ইমরান, আঁখি, ইমন, বিল্লাল হোসেন, নুরুল ইসলাম, জরিনা বেগম, আ. রহমান, জিয়াউদ্দিন, বিউটি বেগম, আরিখ ও মকবুলকে  আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিল। সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাসেল খানের সঙ্গে বিপুল ভোটে পরাজিত হয়। ওই নির্বাচনে আনোয়ারের পক্ষে নির্বাচন না করে হাফেজ খান রাসেলকে সমর্থন করে। এলাকায় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনে আনোয়ারকে সমর্থন না করাকে কেন্দ্র করে হাফেজ খানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আনোয়ারের। এ নিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। শুক্রবার হাফেজ খানের লোকরা বিভিন্ন স্থানে অশালীন কথা ছড়াচ্ছে এ অভিযোগ এনে হাফেজ খানের ওপর হামলা চালায় আনোয়ার ও তার সমর্থকরা। এ খবর হাফেজ খানের স্বজনদের মধ্যে পৌঁছালে দেশীয় অস্ত্রে-সজ্জে সজ্জিত হয়ে পাল্টা আক্রমণ চালায়। এতে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষে উভয় পক্ষ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ব্যবহার করে। যুবলীগ নেতা আনোয়ার হোসেন বলেন, বিএনপির লোকেরা আমার বাড়িঘর ঘেরাও দিয়ে হামলা করে। চার বছরের শিশুসহ তার লোকজনকে পিটিয়ে আহত করে।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন