News71.com
 Bangladesh
 15 Oct 22, 08:12 PM
 1393           
 0
 15 Oct 22, 08:12 PM

নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরানো অপকৌশল।।কাদের

নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরানো অপকৌশল।।কাদের

নিউজ ডেস্কঃ  ধর্ম নিয়ে রাজনীতি ও নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরানো অপকৌশল বলে মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১৫ অক্টোবর) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি হচ্ছে গুজব সর্বস্ব রাজনৈতিক দল, গোয়েবলসীয় কায়দায় মিথ্যাচারই তাদের একমাত্র হাতিয়ার। বিএনপির এসব অপকৌশল এখন ভোঁতা হাতিয়ারে পরিণত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, বিএনপিই এখন ধর্মের কার্ড ব্যবহার করে, আওয়ামী লীগ নয়। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহবান বিএনপির অপরিণামদর্শী রাজনীতির পরিচয় বহন করে। দেশ ও দেশের জনগণের প্রতি নূন্যতম কমিটমেন্ট কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল এমন কথা বলতে পরেন না। দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হীন মতলবে একটা বিদেশি রাষ্ট্রকে উসকানি দেওয়ার অপচেষ্টার শামিল বলে মনে করেন ওবায়দুল কাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন