News71.com
 Bangladesh
 15 Oct 22, 09:13 PM
 1165           
 0
 15 Oct 22, 09:13 PM

কমেডিয়ান রনি বিদেশ যেতে চাননি বার্ন ইনস্টিটিউটে আস্থা ছিল।। আইজিপি

কমেডিয়ান রনি বিদেশ যেতে চাননি বার্ন ইনস্টিটিউটে আস্থা ছিল।। আইজিপি

নিউজ ডেস্কঃ দীর্ঘ এক মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন গাজীপুরে পুরিশের অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা (কমেডিয়ান)আবু হেনা রনি। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে চিকিৎসক, নার্স, পুলিশ এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। শনিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রনি এবং পুলিশ সদস্য জিল্লুর রহমানের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা ছাড়পত্র তুলে দেন। এসময় আইজিপি বলেন, রনিকে বিদেশ পাঠানোর জন্য যখন প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন বার্ন ইনস্টিটিউটের ওপর আস্থা রেখে তিনি এখানেই চিকিৎসা নেবেন বলে জানান। ডা. সেন বলেন, রনি আজ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, এজন্য আমরা খুবই আনন্দিত।তিনি জানান, রনি যখন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছিলেন তখন থেকেই চিকিৎসকরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। এসব দুর্ঘটনা এড়াতে আইজিপিসহ দেশবাসী সবাইকে সতর্ক থাকা ও সার্বক্ষণিক মনিটরিং করার পরামর্শ দেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন