News71.com
 Bangladesh
 15 Oct 22, 09:14 PM
 1173           
 0
 15 Oct 22, 09:14 PM

গৌরনদীতে বাসের ধাক্কায় থ্রি-হুইলারের যাত্রী নিহত।। বাসচালক আটক

গৌরনদীতে বাসের ধাক্কায় থ্রি-হুইলারের যাত্রী নিহত।। বাসচালক আটক

নিউজ ডেস্কঃ বরিশালের গৌরনদী উপজেলায় বাসের সঙ্গে থ্রি-হুইলারের  (মাহিন্দ্রা) সংঘর্ষে সুনীল দেউরি নামে ৭০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। পাশাপাশি থ্রি হুইলার চালকসহ আহত হয়েছেন আরও তিনজন। যাদের মধ্যে থ্রি হুইলার চালক এরশাদ হাওলাদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এর আগে শনিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার মাহিলার ইউনিয়ন পরিষদ সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত সুনীল দেউরি মাহিলারা ইউনিয়নের বাঘার গ্রামের বাসিন্দা। তিনি মাহিলারা বাজারে বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার ফাঁদ চাঁই ও বুছনাই বিক্রি করতেন। গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট সুমন ও এএসআই মামুন জানান, গৌরনদী থেকে যাত্রী নিয়ে থ্রি-হুইলারটি মাহিলারার উদ্দেশে যাচ্ছিলো। বরিশাল-ঢাকা মহাসড়কের মাহিলারা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেজহার এলাকার মসজিদের দক্ষিণ পাশে পৌঁছলে বরিশালগামী অন্তরা পরিবহনের বাস সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে থ্রি হুইলারের পেছনের আসনে বসা বৃদ্ধ সুনীল দেউরী ঘটনাস্থলে নিহত হয়েছেন। সজোরে ধাক্কা দেওয়ায় থ্রি-হুইলারের থেকে ছিটকে পড়ে চালকসহ তিনজন আহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন