News71.com
 Bangladesh
 15 Oct 22, 09:17 PM
 1245           
 0
 15 Oct 22, 09:17 PM

জব্বারের বলিখেলায় বিএনপি’র মহাসমাবেশের চেয়ে বেশি মানুষ হয়।। তথ্যমন্ত্রী 

জব্বারের বলিখেলায় বিএনপি’র মহাসমাবেশের চেয়ে বেশি মানুষ হয়।। তথ্যমন্ত্রী 

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি তিনমাস হাঁকডাক করে মহাসমাবেশ নাম দিয়ে একটি ফ্লপ সমাবেশ করেছে।  ‘সারাদেশ থেকে সন্ত্রাসীদের চট্টগ্রামে এনে হোটেল ভাড়া করে রেখেছে। পরদিন তাদের নিয়ে সমাবেশ করেছে। চট্টগ্রামে জব্বারের বলিখেলায় এর চেয়ে অনেক বেশি মানুষ হয়। সাধারণ মানুষের কোনও সম্পৃক্ততা এই সমাবেশে ছিল না’।  তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে নিয়ে রাজনীতি করে। আমরা জনগণকে নিয়েই আগামি মাসে গণসমাবেশ ও মিছিল করবো চট্টগ্রামের প্রত্যেকটি উপজেলা ও থানায়। তার পরবর্তীতে চট্টগ্রাম শহরে আমরা জেলা সমাবেশ করবো। তখন আপনারা দেখবেন- ইনশাল্লাহ আমাদের জেলা সমাবেশ কেমন হয়। শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন আসনের সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন