News71.com
 Bangladesh
 15 Oct 22, 09:18 PM
 1246           
 0
 15 Oct 22, 09:18 PM

৩০০ আসনেই প্রার্থী দেবে এনপিপি।।ছালু

৩০০ আসনেই প্রার্থী দেবে এনপিপি।।ছালু

নিউজ ডেস্কঃ আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে এনপিপি এমন মন্তব্য করে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, এনপিপি একটি নির্বাচনমুখী দল। আমরা গত সংসদ নির্বাচনে ৮২টি সংসদীয় নির্বাচনী এলাকায় অংশগ্রহণ করেছি। আগামী নির্বাচন ইভিএম বা ব্যালট যে নিয়মেই হোক এনপিপি তাতে অংশগ্রহণ করবে। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যই হচ্ছে গণতন্ত্রের বিকাশ ও দলকে শক্তিশালী করা। সাম্যের রাজনীতি ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা করার জন্যই আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো।  শনিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এনপিপির অঙ্গ সংগঠন ন্যাশনাল পিপলস ওলামা পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে মাওলানা মুহাম্মদ লোকমান সাইফীকে সভাপতি ও মুফতি মুহাম্মদ ছাইফুর রহমান (ছাইদী) কে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট ন্যাশনাল পিপলস ওলামা পার্টির কমিটি ঘোষণা করা হয়।প্রধান অতিথির বক্তব্যে ছালু বলেন, জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন নিলু একটি লক্ষ্য নিয়ে এনপিপি দল সৃষ্টি করেছিলেন। তার একটি স্লোগান হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। শেখ শওকত হোসেন নিলুর একটা দাবি ছিল- সমস্ত মসজিদ ও মন্দিরের ইমাম ও পুরোহীতদের রাষ্ট্রীয়ভাবে সম্মানী ভাতা দেওয়া হোক। আমরা এখন সেই দাবি পুনর্ব্যক্ত করছি। যাতে মসজিদের ইমামদের সম্মানি সর্বনিম্ন ১৫ হাজার টাকা ও মুয়াজ্জিনদের ১০ হাজার টাকা সম্মানী দেওয়া হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন